শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৮:২১:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৮:২১:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সচিবালয় রাজধানীর শেরেবাংলা নগরে স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণ করে সেখানে সরকারি দপ্তরগুলো সরিয়ে নেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালে নতুন স্থানে সচিবালয়ের কার্যক্রম শুরু হবে।

 

রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

 

বর্তমানে রাজধানীর আবদুল গনি রোডে বাংলাদেশ সচিবালয় অবস্থিত। নতুন কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে সেটি শেরেবাংলা নগরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পরদিনই সচিবালয় স্থানান্তরের জন্য প্রস্তাবিত প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করতে পরিকল্পনা কমিশনকে চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন স্থানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শেষে ২০২৯ সালে শেরেবাংলা নগর থেকে সচিবালয়ের কার্যক্রম পরিচালনা শুরু হবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]