ঢাকা-৪ সংসদীয় এলাকায় গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে সরকারী অনুদানের চেক প্রদান

জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে রাষ্ট্রীয় বরাদ্দ বন্টনে কোনো দু'র্নী'তি-অনিয়ম হয় না : সৈয়দ জয়নুল আবেদীন এমপি

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৮:০৫:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৮:০৫:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং সরকারী হিসাব ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি বলেছেন, জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে রাষ্ট্রীয় বরাদ্দ বন্টনে কোনো দুর্নীতি, অনিয়ম কিংবা দলীয়করণ হয় না। জামায়াতে ইসলামী বৈষম্যহীন মানবিক সমাজ বিনির্মাণে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দলমত, ধর্মবর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে সকল মানুষকে রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান সুযোগ-সুবিধা দিতে হবে। রাষ্ট্রীয় বরাদ্দ বন্টনে স্বজনপ্রীতি, আত্মীয়করণ, দলীয়করণ চলবে না।

 

রোববার (১৮ অক্টোবর) রাতে জুরাইন দোলাইরপাড়ে ঢাকা-৪ সংসদীয় এলাকার গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আমরা নানামূখী চেষ্টা করছি যারা বেকার, অসহায়, দরিদ্র তাদের সাবলম্বী করে তুলতে। তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই ৪ দফা কর্মসূচির ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। তারমধ্যে অন্যতম একটি দফা হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। তাই জামায়াতে ইসলামীর নেতৃত্ব জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে রাষ্ট্রীয় বরাদ্দের পাশাপাশি দলীয় অর্থায়নেও সমাজের জন্য ব্যাপক ভিত্তিক কাজ করে থাকে। যেই সমাজে জামায়াতে ইসলামী নেতৃত্ব দিচ্ছি সেই সমাজ অন্যদের চেয়ে সবসময় এগিয়ে থাকে। ঢাকা-৪ সংসদীয় এলাকাকে এগিয়ে নিতে সংসদের মতোই ওয়ার্ড কাউন্সিলরও জামায়াতে ইসলামীর নেতৃত্ব থেকে নির্বাচিত করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মুহাম্মদ আব্দুর রহিম জীবনের সভাপতিত্বে এবং কাউন্সিলর পদপ্রার্থী আসাদুল্লাহ গালিব শেখের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা জাকির হোসাইনসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে সুবিধাভোগী ২৫ পরিবারের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]