নবীগঞ্জ আউশকান্দিতে গ্রিন লাইন বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সং'ঘ'র্ষ, চালকসহ ৯ জন আ'হ'ত

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৬:৪৩:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৬:৪৪:৩২ অপরাহ্ন
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। রোববার (১৮-অক্টোবর)২০২৬ সকাল ৭টার দিকে উপজেলার সৈয়দপুর বাজারের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের বাসটির (ঢাকা মেট্রো-ব-১৪-১১০৮) সঙ্গে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১২-২৬৪২) সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের যাত্রীরা আহত হন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ছাড়া আহত যাত্রীদের মালামাল উদ্ধার করে তাঁদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে একমুখী যান চলাচল করছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিতে রেকারিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]