কানসাসে শিশুদের ফুটবল ম্যাচ চলাকালে মাঠে ঢু'কে পড়ল ট্রাক, পি'ষ্ট হয়ে নি'হ'ত ২

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৬:২০:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৬:২০:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটায় শিশু-কিশোরদের ফুটবল ম্যাচ চলাকালে ঘটল মর্মান্তিক ট্র্যাজেডি। মাঠের ভেতর এক নারী বেপরোয়াভাবে ট্রাক ঢুকিয়ে দিলে এক শিশু ও এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ১১ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, (১৭ শনিবার অক্টোবর) এ ঘটনা ঘটে। উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোজেস জানান, নিহত অপর ব্যক্তির বয়স ৩৫ বছর। আহতদের বয়স ৫ থেকে ৬৮ বছরের মধ্যে।

 

এ ঘটনায় ট্রাকচালক ৩৪ বছর বয়সী এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে মাঠে ট্রাক ঢুকে পড়ার পেছনে কোনো পরিকল্পনা ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

ক্যাপ্টেন অ্যারন মোজেস বলেন, কীভাবে এবং কেন এ ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। দুর্ঘটনার সময় ট্রাকটির ভেতরে আরও দুটি শিশু ছিল বলেও জানিয়েছে পুলিশ।

 

উইচিটার পুলিশ প্রধান জো সালিভান জানান, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই ঘটনাস্থলে থাকা লোকজন ট্রাকচালককে থামাতে এবং আহত ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসেন। তাদের তাৎক্ষণিক উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, মানুষের জীবন বাঁচাতে স্থানীয় বাসিন্দারা যেভাবে এগিয়ে এসেছেন, তা অসাধারণ। এটি উইচিটাবাসীর মানবিকতার পরিচয়।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন কোনো হুমকি নেই।

 

ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন উইচিটার মেয়র লিলি উ। তদন্ত চলাকালে সাধারণ মানুষকে ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

 

ফেসবুকে দেওয়া এক বার্তায় মেয়র নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বিশেষ করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারের জন্য গভীর সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]