ভালুকায় অস্বচ্ছল পূজামন্ডপে অনুদানের চেক বিতরণ

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৫:৪৩:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৫:৪৭:০৪ অপরাহ্ন
ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

শারদীয় দুর্গোৎসব উদযাপন নির্বিঘ্ন ও আনন্দঘন করতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২৭টি অস্বচ্ছল পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় আয়োজিত এ

উদ্যোগের আওতায় প্রতিটি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে ৫ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। রবিবার (১৮ অক্টোবর) সকালে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। চেক বিতরণকালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “শারদীয় দুর্গোৎসব শুভ ও সুন্দরের প্রতীক। আবহমান কাল থেকেই বাংলাদেশে সব ধর্মের মানুষ পারস্পরিক প্রীতি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে ধর্মীয় উৎসবগুলো উদযাপন করে আসছে। শারদীয় দুর্গোৎসব যেন প্রতিটি মণ্ডপে অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হতে পারে, সে জন্য সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করছে। জেলা পরিষদের এই ক্ষুদ্র সহায়তা অস্বচ্ছল মণ্ডপগুলোর সুষ্ঠু আয়োজনে ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার ২৭টি পূজামণ্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা

উপস্থিত ছিলেন। অনুদানের চেক গ্রহণ শেষে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিরা জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, এ ধরনের আর্থিক সহযোগিতা দুর্গোৎসবের আয়োজনকে আরও

সুন্দর ও সুশৃঙ্খল করতে সহায়ক হবে। পাশাপাশি অস্বচ্ছল পূজামণ্ডপগুলোর আয়োজনে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]