ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জো'র'দা'রে'র আশ্বাস

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৫:০৫:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৫:০৬:৪৯ অপরাহ্ন
শহিদুল ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম (পিপিএম-সেবা)। শনিবার (১৭ অক্টোবর) রাতে তিনি পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম,

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ ছাড়া স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দমুখর, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব

উদযাপন করতে পারেন, সে জন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।” তিনি আরও বলেন, ধনবাড়ীর প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি অব্যাহত রয়েছে। পূজা উদযাপন কমিটি ও স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]