কাউখালীতে বাস-অটোরিকশার মু'খোমু'খি সং'ঘ'র্ষে নারীসহ আ'হ'ত ৪, পুলিশের জিম্মায় গাড়ি

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৪:৪০:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৪:৪০:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের কাউখালীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার (১৭ অক্টোবর) রাতে কাউখালীর বেকুটিয়া সেতুর ওপারে উত্তর শিয়ালকাঠী নতুন বাজার ব্যাপারী বাড়ীর সামনের এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় আহতরা হলেন,অটোরিকশাচালক আলমগীর হোসেন (৫০), এবং দুই যাত্রী রিফাত হোসেন (২২) ও স্মৃতি (১৮)। তারা সবাই কাউখালী উপজেলার বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

এদিকে, একই দিনে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পিরোজপুর সদরের বাসিন্দা সাংবাদিক মাসুম বিল্লাহও আহত হন। এ বিষয়ে আহত সাংবাদিক মাসুম বিল্লাহ জানান, বেপরোয়া অটোরিকশার কারণে প্রতিদিন সাধারণ যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। এদের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই, নেই কোনো লাইসেন্স।

 

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন-এর সঙ্গে কথা হলে তিনি জানান, "দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি উদ্ধার করে বর্তমানে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]