যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেন মৌসুমী

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৩:২৭:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৩:২৮:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ২০২৩ সালের দিকে পাড়ি জমিয়েছিলেন এই দূরদেশে। এরপর থেকেই টানা তিন বছর ধরে অবস্থান করছেন। এবার জানা গেল সেখানে তার স্থায়ী হওয়ার খবর। স্থানীয় সময় গত শনিবার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌসুমী। সেখানে তিনি জানান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন চিত্রনায়িকা। খবরটি ছড়িয়ে পড়তেই আনন্দ বিরাজ করছে মৌসুমীর ভক্তদের মনে। সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে এই ঢালিউড তারকাকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে। দুর্গার সাজে পরীমনি, চোখ ফেরানো দায়! পূজার গানে শতবর্ষী মন্দিরের গল্প বিজ্ঞাপন জানা গেছে, গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এই তিন বছরে তার দেশে আসা-যাওয়ার মধ্যে সীমাবদ্ধতা ছিল।

এছাড়াও এ সময়ের মধ্যে মেয়ে ফাইজার অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী মৌসুমী। প্রবাসী বা বিদেশি নাগরিকদের জন্য দেশটিতে স্থায়ী বাসিন্দার মর্যাদা বা ‘গ্রিন কার্ড’ পাওয়ার সুযোগ রয়েছে। নির্দিষ্ট সময় ও অভিবাসন আইনের প্রয়োজনীয় সব শর্ত পূরণ

সাপেক্ষে এই গ্রিন কার্ডধারীরা পরবর্তী সময়ে মার্কিন নাগরিকত্বের আবেদনের যোগ্যতাও লাভ করেন। এবার সেই সুযোগ পেলেন চিত্রনায়িকা মৌসুমী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]