সাংবাদিক আলিফ হ'ত্যা'র বিচারের দা'বি'তে কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে মা'ন'ব'ব'ন্ধ'ন

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১২:৩৫:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১২:৪৪:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

দোষীদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি স্টাফ রিপোর্টারঃ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার কেন্দুয়ায় মানববন্ধন করেছেন কেন্দুয়া প্রেসক্লাব। একই সঙ্গে নিহত সাংবাদিকের স্ত্রী ও দুই সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে পৌর সদর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম। মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক আজকের খবর-এর মঞ্জুরা আক্তার লিলি, দিনকাল-এর সালাউদ্দীন সালাম, প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য মো. আশরাফ উদ্দীন, আমাদের সময়-এর উপজেলা প্রতিনিধি বাবু রাখাল বিশ্বাস, সমকাল-এর উপজেলা প্রতিনিধি সমরেন্দ্র বিশ্বশর্মা, যায়যায়দিন-এর রফিকুল ইসলাম রফিক এবং দৈনিক জনতার খবর-এর হারেছ উদ্দীন ফকিরসহ স্থানীয় সাংবাদিকরা। বক্তারা বলেন, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো সাংবাদিককে এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। তাঁরা আরও বলেন, আলিফের মৃত্যুতে তাঁর স্ত্রী ও দুই ছোট সন্তানের ভবিষ্যৎ

অনিশ্চয়তার মুখে পড়েছে। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের ভরণপোষণ, আর্থিক সহায়তা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। মানববন্ধন শেষে সাংবাদিক আলিফ হত্যার সুষ্ঠু বিচার ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বেসরকারি আইপি টেলিভিশন রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফ। এ ঘটনায় শুক্রবার রাতে তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পরে ১৭ অক্টোবর রাতে অপূর্ব (২১) নামের

একজনকে গ্রেপ্তার করে পুলিশ। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ১৭ অক্টোবর দিবাগত রাতে অপূর্ব (২১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]