নীলফামারীর কিশোরগঞ্জে এসআরবি-১৩ এর মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'নে বিপুল পরিমান মা'দ'ক'দ্রব্য হেরোইন ও ইয়াবা সহ একজন নারী মা'দ'ক ব্যবসায়ী গ্রে'ফ'তা'র

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১১:৫১:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১১:৫২:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

নীলফামারীর কিশোরগঞ্জে এসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা সহ একজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে। 

নীলফামারীর কিশোরগঞ্জে এসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা সহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। ১৬ অক্টোবর রাতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রওশনারা আক্তার (৩৩), কিশোরগঞ্জ থানাধীন পানিয়াল পুকুর (কাচারী পাড়া) গ্রামের মোঃ আকতারুল ইসলাম এর স্ত্রী। ৩। এসআরবির চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের আভিযানিক দল ১৬ অক্টোবর ২০২৬ তারিখ রাত ০৮.১০ ঘটিকার সময় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর (কাচারী পাড়া) গ্রাম ০৩ নং ওয়ার্ডের মোঃ আকতারুল ইসলামের টিনশেডের দক্ষিনমুখী বসতঘরের মধ্যে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামির বসতঘরের খাটের নিচ হতে লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর সাদা পলিথিনের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ১৩.৪২ গ্রাম হেরোইন, এবং লাল রংয়ের কৌটার মধ্যে কমলা রংয়ের ১২ পিস ইয়াবা, উদ্ধার করে এবং নারী মাদক ব্যবসায়ী রওশনারা আক্তার (৩৩), স্বামী-মোঃ আকতারুল ইসলাম, সাং-পানিয়াল পুকুর (কাচারী পাড়া), ওয়ার্ড নং-০৩, ইউনিয়ন-নিতাই, থানা- কিশোরগঞ্জ, জেলা-নীলফামারী‘কে গ্রেফতার করে। ৪। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে ঐ নারী মাদক ব্যবসায়ী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা

তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... মুহম্মদ মনিরুজ্জামান সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]