নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের হাকিমপুরে চাচাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজাকে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে এসআরবি ১। বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এছাড়াও চাঞ্চল্যকর ও স্পর্শকাতর নানা সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। ২। দিনাজপুরের হাকিমপুরে জমি নিয়ে বিরোধের জেরে হত্যা মামলায় মোঃ তামজিদুল নামের একজন আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ১৬ অক্টোবর ২০২৬ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ তামজিদুল ইসলাম (৩৫) দিনাজপুর জেলা হাকিমপুর থানাধীন বলরামপুর গ্রামের মৃত আজাদুল ইসলাম এর ছেলে। ৩। এজাহার সূত্রে জানা যায় যে, মামলার বাদী মোছাঃ তানজিয়ারা (৩৮), ভিকটিমের স্ত্রী এবং আসামি মোঃ
তামজিদুল ইসলাম (৩৫) সম্পর্কে ভিকটিমের আপন ভাতিজা। দীর্ঘদিন ধরে জমি- জমা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বিবাদ চলে আসছিলো ঘটনার দিন গত ১০/০৯/২০২৬ ইং সকাল ১০.০০ ঘটিকায় আসামি মোটরসাইকেলে ভিকটিমের গ্রামের বাড়িতে আসে। সকাল অনুমান ১০.৩০ ঘটিকায় বাড়ির বারান্দায় বসে জমি নিয়ে আলোচনার এক পর্যায়ে আসামি তামজিদুল উত্তেজিত হয়ে বাদীর স্বামীকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে বুকে সজোরে তিনটি ঘুষি মারলে বাদীর স্বামী ভিকটিম রফিকুল মাটিতে লুটিয়ে পড়ে ও অপর আসামি ভিকটিমের নাকে-মুখে, বুকে ও পিঠে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এক পর্যায়ে বাদীর ছেলে ও পরিবারের লোকজন ভিকটিমকে বাঁচাতে এগিয়ে আসলে আসামিদ্বয় ঘটনাস্থল থেকে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক এবং মুখে রক্তমিশ্রিত বমি হওয়ায় তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২.৫০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৬)। ৪। এসআরবির চলমান অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প এবং এসআরবি-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ আভিযানিক দল কর্তৃক ১৬ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখ রাত ০৭.৪৫ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলকায় অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার হাকিমপুর হত্যা মামলার ০২ নং আসামী মোঃ তামজিদুল ইসলাম (৩৫), পিতা- মৃত আজাদুল ইসলাম, সাং- বলরামপুর, থানা- হাকিমপুর, জেলা-
দিনাজপুরকে গ্রেফতার করা হয়। ৫। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবির এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত.... মুহম্মদ মনিরুজ্জামান সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত) অধিনায়কের পক্ষে তারিখঃ ১৮/১০/২০২৬ খ্রিঃ।