৬ রানে চার উইকেট নিয়ে আফগানদের হারাল বাংলাদেশ

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১২:৪৭:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১২:৪৮:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের চাপ সামলে নিয়ে দারুণ জয় পেল বাংলাদেশ। ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে ৩৩ রানে জিতেছে তারা। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভালো শুরু করতে পারেনি। দলীয় ১১১ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশের যুবারা। এর মধ্যে জারিফ সিয়াম দ্বিতীয় উইকেটে আহসান আল মুমিনের সঙ্গে ৬৮ রানের জুটি গড়েন। তিনি ৫৩ বলে ৫০ রান করে থামেন। ব্যাটিং লাইনের অর্ধেক ব্যাটারকে হারানোর পর রাকিবুল হাসান ও আহসান আল মুমিনের ১১৭ রানের জুটিতে ২৫১ রান সংগ্রহ করে বাংলাদেশ। রাকিবুল ও মুমিন দুইজনেই অর্ধশতক তুলে নেন।

সর্বোচ্চ ৭৯ রানে অপরাজিত ছিলেন রাকিবুল। ৫৪ রান আসে আহসানের ব্যাটে। লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তানও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ১৬৮ রানে ৬ উইকেট পড়ে তাদের। সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান হামজা খান। শেষ চার ওভারে চার উইকেট হাতে রেখে ৪১ রান দরকার ছিল আফগানদের। জয়ের সম্ভাবনা ভালোই ছিল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]