মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ টিটু (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ১৭ অক্টোবর সন্ধ্যার পর উপজেলার কুমিল্লা টু বাগড়া গামী পাকা রাস্তার পূর্ব পাশে বাগড়া নোয়াপাড়া সাকিনে আরএমসি ট্রেনিং সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত টিটু ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর, বাল্লাক (ওহিদ মেম্বার বাড়ি) এলাকার সোনা মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।