শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আমির খান

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১২:১৩:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১২:১৪:৩৬ পূর্বাহ্ন
মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুড়িচং উপজেলার ৮নং ভারেল্লা উত্তর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং গরীব দুঃখী মানুষের বিপদে এগিয়ে আসে জন দরদী আমির খান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়; এটি বাঙালির আবহমান সংস্কৃতি, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিরও একটি অনন্য প্রতীক। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে। তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ও সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


পাশাপাশি গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান। শুভেচ্ছা বার্তায় সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]