রাজধানীর কলাবাগান থানাধীন ধানমন্ডি সার্বজনীন পূজা মন্ডপ, কলাবাগান ক্রীড়াচক্র মাঠ এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন শেষে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং করেছেন অধিনায়ক এসআরবি-২

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১০:৪৯:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১০:৫০:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগান থানাধীন ধানমন্ডি সার্বজনীন পূজা মন্ডপ, কলাবাগান ক্রীড়াচক্র মাঠ এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন শেষে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং করেছেন অধিনায়ক এসআরবি-২ ১। আমরা বিশ্বাস করি, বৈচিত্র্যই আমাদের শক্তি। প্রতিটি ধর্ম, প্রতিটি সংস্কৃতি এই দেশকে সমৃদ্ধ করেছে। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই বৈচিত্র্য ও সংস্কৃতিকে সুরক্ষা দেওয়া এসআরবি-২ এর প্রতিটি সদস্যের পেশাগত দায়িত্ব। ২। এই সার্বজনীন শারদীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য এসআরবি-২ ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। ক) প্রতিটি গুরুত্বপূর্ণ মণ্ডপ এলাকায় ইউনিফর্মধারী এসআরবি সদস্যদের টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। খ) পূজা উপলক্ষে

এসআরবি-২ এর কন্ট্রোল রুম ২৪ ঘন্টা খোলা রয়েছে। যেকোনো প্রয়োজনে বা গুজব সংক্রান্ত তথ্য জানাতে আমাদের হটলাইন নম্বরে ০১৭৭৭৭১০২৯৯ যোগাযোগ করার অনুরোধ করছি। গ) গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং টিম কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার গুজব বা উসকানিমূলক প্রচারণা ছড়ানো হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের সাইবার মনিটরিং টিম ২৪ ঘন্টা সক্রিয় রয়েছে। ঘ) পূজা মন্ডপ এলাকাতে যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এসআরবি-২ কর্তৃক গুরুত্বপূর্ণ পয়েন্টসমুহে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া বিসর্জনের দিনে এসআরবি'র পক্ষ থেকে হেলিকপ্টার এবং ড্রোন এর মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। সবশেষে সকলের উদ্দ্যেশ্যে আমরা বলবো, বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিক সমান নাগরিক অধিকার ভোগ করবে। এলাকাবাসীর প্রতি আহ্বান জানাবো, আপনারা নির্ভয়ে উৎসব পালন করুন। আপনাদের নিরাপত্তায় এসআরবি-২ সর্বদা

আপনাদের পাশে আছে। কোনো গুজবে কান না দিয়ে সন্দেহভাজন কোন কিছু পরিলক্ষিত হলে সাথে সাথে আমাদের অবহিত করুন। সকলকে আবারও এসআরবি-২ এর পক্ষ থেকে শান্তি ও সম্প্রীতির শারদীয় শুভেচ্ছা। স্বাক্ষরিত............... এম মুবীন রহমান তাপস মেজর উপ-পরিচালক (মিডিয়া) পক্ষে অধিনায়ক

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]