দুর্গোৎসবে , রাজস্থলীতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১০:২২:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১০:২৩:৩৫ অপরাহ্ন
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গোৎসব আনন্দঘন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে সহায়তার অংশ হিসেবে স্থানীয় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছে বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্প। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় অনুদান তুলে দেন সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা সাইফ রাসেল।

অনুষ্ঠানে সেনা ক্যাম্পের অন্যান্য সামরিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ক্যাপ্টেন মর্তুজা সাইফ রাসেল বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বিকাশের গুরুত্বপূর্ণ উপলক্ষ। পার্বত্য অঞ্চলে বসবাসরত বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক আস্থা এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। সকল সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে, দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। তাঁরা এ সহযোগিতাকে উৎসবের আনন্দ ভাগাভাগি এবং বিভিন্ন

সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তাঁরা বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, পার্বত্য অঞ্চলের বহুমাত্রিক সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তিতে এ ধরনের উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে আস্থা বাড়ানোর পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]