কক্সবাজারে রিসোর্টে অ'গ্নি'কা'ণ্ডে জবি শিক্ষার্থী নাবিলার মৃ'ত্যু, বিশ্ববিদ্যালয়ের শো'ক

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৯:৫৯:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১০:০০:০৪ অপরাহ্ন
জবি প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা। তার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় নাবিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে শনিবার সকাল সাতটার দিকে কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেক সৈকতের টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নাবিলাসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বিশ্ববিদ্যালয়ের শোকবার্তায় জানানো হয়, রসায়ন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলার অকালমৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করেন। প্রসঙ্গত, শনিবার সকালে রিসোর্টটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন

নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পরে রিসোর্টের ভেতরে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]