কালীগঞ্জে ব্যক্তির ম'র'দে'হ উদ্ধার, পাশে পাওয়া চিরকুটে পারিবারিক অ'ভি'মা'নে'র কথা

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৯:৫৩:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৯:৫৪:১৬ অপরাহ্ন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে পলাশ চন্দ্র শীল (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে মরদেহের পাশে পাওয়া একটি চিরকুটে মায়ের প্রতি অভিমান, পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে অসন্তোষ এবং স্ত্রী ও মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে তাঁর ভাবনার কথা উঠে এসেছে। শনিবার (১৭ অক্টোবর) রাতে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। নিহত পলাশ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারীখোলা গ্রামের শ্যামল চন্দ্র শীলের ছেলে। তাঁর আড়াই বছর বয়সী একটি মেয়ে রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, মরদেহের পাশ থেকে উদ্ধার করা চিরকুটে পলাশ নিজের কিছু শেষ ইচ্ছার কথা লিখেছেন। জন্মভিটায় মায়ের কাছে থাকার আকাঙ্ক্ষার পাশাপাশি স্ত্রী বৃষ্টির প্রতি মেয়েকে যত্নসহকারে বড় করার অনুরোধ জানিয়েছেন তিনি।

মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার কথাও চিরকুটে উল্লেখ রয়েছে। এ ছাড়া স্বজনদের প্রতি অভিমান প্রকাশের পাশাপাশি পরিচিতজনদের কাছে ক্ষমা চেয়েছেন পলাশ। তবে চিরকুটে উল্লেখ করা পারিবারিক বিরোধ বা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি এবং সেগুলোর সত্যতাও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর উপপরিদর্শক মিজানুর রহমানকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে

ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে গলায় ফাঁস নেওয়ার বিষয়টি ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ###

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]