রাজশাহীর চারঘাট সিমান্তে বিজিবির অ'ভি'যা'নে ম'দ, ট্যাপেন্টাডল ও গাঁ'জা জ'ব্দ

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৯:২১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৯:২২:১৬ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত চারঘাট থানার ইউসুফপুর বিওপি ও চারঘাট বিকল্প বিওপির আভিযানিক দল পৃথক অভিযান

পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৮ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ, ৫০০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এর আগে শুক্রবার রাত সোয়া ১২টার দিকে ইউসুফপুর বিওপির একটি টহল দল চারঘাট থানার টাংগন পূর্বপাড়া অভিযান চালিয়ে ৬০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।

এসব ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]