সিরাজদিখানে তিন লাখ সত্তর হাজার টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৯:০২:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৯:০৪:১০ অপরাহ্ন
নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৭১টি চায়না দুয়ারী জাল উদ্ধার করে বিনষ্ট করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। ১৭ অক্টোবর দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ইছামতি নদী, দানিয়াপাড়া ও চোরমর্দ্দন প্লাবনভূমি রশুনিয়া ইউনিয়নএ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী (রাজস্ব) এস এম সিরাজুল ইসলাম। অভিযান চলাকালে ১৪ হাজার ফুট দৈর্ঘ্যের ৭১টি চায়না দুয়ারী জাল ও উদ্ধার করা হয়। পরে জালগুলো বিনষ্ট করা হয়। উদ্ধার করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা। উপজেলা সিনিয়র মৎস্য

কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মৎস্য আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]