কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অ'ভি'যা'ন, জ'রি'মা'না ৬০ হাজার টাকা, কা'রা'দ'ণ্ড ৩ জনের

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৮:৪৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৮:৫১:১৮ অপরাহ্ন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি মামলায় ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি বাসাইর বাজারে অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) উপজেলার বাসাইর বাজার, জামালপুর, কালীগঞ্জ পৌর এলাকার বালীগাও এবং বক্তারপুর ইউনিয়নের ফুলদি এলাকায় এসব অভিযান পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী

কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জামালপুর এলাকায় নুবহা জেনারেল হাসপাতালে যথাযথ যন্ত্রপাতি ও প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র দেখাতে না পারায় হাসপাতার কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নামবিহীন জন্মদিনের কেক উৎপাদন, মোড়ক ব্যবহার না করা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাদকদ্রব্য সেবনের দায়ে উপজেলার বক্তারপুর ইউনিয়নের মাঝুখান গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. রাব্বিকে (২৬) পনের দিন, একই ইউনিয়নের ফুলদি গ্রামের মো. ইসমাঈলের ছেলে মোতালিবকে (২৮) দুই মাস এবং জামালপুর ইউনিয়নের কলাপাতুয়া গ্রামের জসিমের ছেলে আসিফকে (২০) তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। এদিকে, কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড়নগর সড়কে অবস্থিত মুক্তি হাড় ভাঙা চিকিৎসালয়ের নিবন্ধন না থাকার বিষয়টি তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ। তিনি জানান, নিবন্ধন না থাকায় প্রতিষ্ঠানটিতে কোনো ধরনের চিকিৎসাসেবা দেওয়া যাবে না। প্রতিষ্ঠানটি বন্ধের আওতায় আনা হবে বলেও জানান তিনি। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, নিরাপদ খাদ্যবিষয়ক স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা এবং বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা,

ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। খাদ্য উৎপাদন ও চিকিৎসাসেবার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়মকানুন ও কাগজপত্র নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাদকদ্রব্য সেবনসহ আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]