কেন্দুয়ায় পৃথক অ'ভি'যা'নে মা'দ'ক সেবন ও বিক্রির অ'ভি'যো'গে তিনজনকে কা'রা'দ'ণ্ড

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৮:৩৯:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৮:৪১:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়ায় নওপাড়া ও কান্দিউড়া ইউনিয়নে মাদকবিরোধী পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সংশ্লিষ্ট এলাকায় পুলিশ সদস্যদের উপস্থিতিতে এসব অভিযান পরিচালনা করা হয়। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নওপাড়া ইউনিয়নের কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে সাজেদা (৪০), সাং-কুতুবপুর এবং মো. কিরণ (২৩), সাং-জুড়াইলকে আটক করা হয়। ইয়াবা

সেবন ও বিক্রির অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা পৃথক দুটি মামলায় তাঁদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. হৃদয় (২৩), সাং-চৌমুরিয়াকে গাঁজা সেবনের উপকরণসহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম

চৌধুরী বলেন, “মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের ভয়াবহতা রোধে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন কাজ করে যাচ্ছে।

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি মাদকবিরোধী কার্যক্রমে সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]