ভালুকায় তাঁতি দলের আহবায়ক ও সদস্য সচিবের বি'রুদ্ধে অসাংগঠনিক কর্মকাণ্ডের অভিযোগ

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৬:৩৮:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৬:৩৮:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকায় উপজেলা তাঁতি দলের আহবায়ক প্রভাষক তাজউদ্দিন ও সদস্য সচিব খোরশেদ আলম ইমনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অসাংগঠনিক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। তাদের পদ থেকে অব্যাহতি দিয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছেন তারা।

 

দলীয় সূত্রে জানা যায়, গঠনতন্ত্র ও উপদেষ্টামণ্ডলীর পরামর্শ উপেক্ষা করে তারা এককভাবে সংগঠন চালিয়ে আসছিলেন। গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভার বিজ্ঞপ্তি দেখে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হলেও রহস্যজনক কারনে আহবায়ক ও সদস্য সচিব সভায় আসেননি। পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করেও বিভ্রান্তিকর তথ্য পাওয়ায় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে তীব্র প্রতিবাদ জানান এবং কমিটি পুনর্গঠনের দাবি তোলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক এম কে মোহাম্মদ উল্লাহ খান কামাল, রাকিবুল ইসলাম রিপন, জাহাঙ্গীর খান, রায়হান উদ্দিন, আলামিন, শফিকুল ইসলাম, মোহাম্মদ আলী বানিয়া, ইয়ারব হোসেন, সবুজ মিয়া, জাকির মীর ও দিন ইসলামসহ অন্যান্যরা।

 

এব্যপারে আহবায়ক তাজ উদ্দিন ও সদস্য সচিব খোরশেদ আলম ইমন জানান, দলীয় কার্যালয়ে বিদ্যুৎ নাথাকায় তারা সিটি গার্ডেনে সভার কার্যক্রম চালিয়েছেন।

 

এ বিষয়ে ময়মনসিংহ জেলা তাঁতি দলের সভাপতি ডা. রুহুল আমিন জানান, তিনি বিষয়টি সম্পর্কে কিছু জানেন না এবং সংগঠনবিরোধী কাজ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]