গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আ'গু'ন

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৬:০৫:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৬:০৫:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

 

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ২২ মিনিটে ওই কারখানার ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে এই আগুনের সূত্রপাত হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানান, বিকেল ৪টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এর মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বিকেল ৪টা ৩৪ মিনিটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]