প্রতিদিন ৫ হাজার সিঁড়ি বেয়ে মসজিদে যান তুরস্কের ইমাম

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৫:৫৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৫:৫৩:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান শহরে মসজিদে ইমামতি করতে প্রতিদিন প্রায় ৫ হাজার সিঁড়ি বেয়ে পাহাড়ের চূড়ায় ওঠেন ইমাম সিবগাতুল্লাহ বিলমেজ। দীর্ঘ ও কষ্টকর এই যাত্রাকেও তিনি আনন্দ এবং সৌভাগ্যের কাজ হিসেবে দেখেন।

 

তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ মাস ধরে ভান দুর্গের চূড়ায় অবস্থিত সুলেইমান খান মসজিদে ভারপ্রাপ্ত ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন বিলমেজ। দুপুরের নামাজের আগে তিনি মসজিদে পৌঁছান এবং এশার নামাজ শেষে পাহাড় থেকে নেমে আসেন।

 

শুধু নামাজ পড়ানো নয়, মসজিদে আসা দেশি-বিদেশি পর্যটকদেরও সময় দেন এই ইমাম। তিনি দর্শনার্থীদের মসজিদের ইতিহাস ও ইসলাম সম্পর্কে বিভিন্ন তথ্য জানান। পাশাপাশি প্রশ্নোত্তরের মাধ্যমে ইসলামের নানা বিষয় নিয়েও তাদের সঙ্গে আলোচনা করেন।

 

দর্শনার্থীদের সঙ্গে নিয়মিত কথা বলার ফলে তাঁর ইংরেজিতে কথা বলার দক্ষতাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিদিনের দীর্ঘ পথ পাড়ি দেওয়াকে তিনি দায়িত্বের অংশ হিসেবেই দেখছেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]