সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হ'ত্যা'র প্রতিবাদে কিশোরগঞ্জে মা'ন'বব'ন্ধ'ন, খু'নিদের গ্রে'প্তা'রের দাবি

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৫:৩০:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৫:৩০:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনায় প্রকাশ্যে গুলি করে রূপসী বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় কিশোরগঞ্জের আখড়াবাজার সেতুসংলগ্ন বিজয় চত্বরে জাতীয় সাংবাদিক সংস্থা, কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

 

জেলা সংস্থার সহসভাপতি মো. মিজানুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল মালেক চৌধুরী, সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি শামসুল আলম সেলিম, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহসভাপতি আ. রউফ, কোষাধ্যক্ষ আতাউল হাসান দিনার, দপ্তর সম্পাদক মাহফুজুল হক জিকু, সহসাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও জোনায়েদ হোসেন জুয়েল।

 

এ ছাড়া বক্তব্য দেন সংস্থার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফরহাদ  হোসেন রাজ, রূপসী বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি আল আমিন, মোহাম্মদ উমর ফারুকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

 

বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাঁরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]