মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার
৫নং পীরযাত্রাপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহম্মদ মোস্তফা।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাই মিলে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করা প্রয়োজন। তিনি ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলী আহম্মদ মোস্তফা পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
আসন্ন নির্বাচনে ৫নং পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।