দুই বাংলাদেশির মৃ'ত্যু'দ'ণ্ডে'র কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ১১:৪৪:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ১১:৪৬:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের যে খবর দিয়েছে সৌদি কর্তৃপক্ষ, তা জানানো হয়নি বাংলাদেশ মিশনকে। গণমাধ্যমে খবর আসার পর

অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চেয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। বৃহস্পতিবার জেদ্দার পররাষ্ট্র দপ্তরে এই চিঠি পাঠানোর তথ্য দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তারা। জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তা বলেন, গণমাধ্যমে যে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলা হচ্ছে, তাদের বিচার চলা বা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কোনো

কূটনৈতিক পত্র বা তথ্য দূতাবাসকে জানা‌নো হয়‌নি। মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে গত বুধবার নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার না‌মের দুই বাংলা‌দে‌শির মৃত্যুদণ্ড কার্যকর করার তথ‌্য দি‌য়ে‌ছে সৌ‌দির গণমাধ‌্যম।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]