ধনবাড়ীতে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও দোয়া

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ১১:১৭:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ১১:১৯:০৩ অপরাহ্ন
শহিদুল ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে আলোচনা সভা, পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা বিকেল সাড়ে ৩টায় ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নে অবস্থিত একই মাদ্রাসা প্রাঙ্গণে বলিভদ্র দাখিল মাদ্রাসা ও হযরত খাব্বাব (রা.) দারুল

উলুম মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে এ আয়োজন করা হয়। কোরআন খতম শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আবু ইউসুফ জামালী ও শিক্ষক হাফেজ মাসুদুর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে দৈনিক কালবেলা সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। জনমানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক

দলের নেতৃবৃন্দ, ওলামা-মাশায়েখ, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য, দেশের শান্তি-সমৃদ্ধি এবং গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকার কামনায় বিশেষ দোয়া করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]