রাজশাহীতে চার মা'দ'ক কারবারীসহ গ্রে'প্তা'র ২৫

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ১০:৫২:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ১০:৫৪:১১ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। তিনি জানান, শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে কাটাখালী থানার কাটাখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা মাসকাটাদিঘী সরকারপাড়া এলাকা থেকে ৫০ গ্রাম সহ মোঃ আলী হোসেন ওরফে হৃদয়কে (২১) গ্রেপ্তার করে পুলিশ। সে একই গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলা রয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজপাড়া থানা পুলিশ বুলনপুর কড়াইতলা নদীর ধার

এলাকা থেকে ১৮ গ্রাম গাঁজাসহ মোঃ সানমুন আক্তার নিশাতকে (২৪) গ্রেপ্তার করা হয়। সে একই গ্রামের মোঃ খাদেমুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা রয়েছে। একই দিন রাত পৌনে ৮টার দিকে বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা খরবোনা নদীর ধার এলাকা থেকে ৩২পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ মামুন খানকে (৪৫) গ্রেপ্তার করে। সে একই গ্রামের মৃত জাফরের ছেলে। এদিন রাত সোয়া ৮টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা খোঁজাপুর গ্রামে মোঃ রোকন আলীর (২০) বসতবাড়ি থেকে ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে মতিহার থানায় দুটি মাদক মামলা রয়েছে। এদিকে, নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত

১৩ জন, মাদক মামলায় ৪জন এবং অন্যান্য মামলায় ৮জন রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]