কুবি সুনীতি শান্তি হলের নতুন প্রভোস্ট নিয়োগ

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ১০:৩১:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ১০:৩২:৪১ অপরাহ্ন
কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সুনীতি শান্তি হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আফরিনা আক্তার মিশু। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, আগামী ২০ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হলটির প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। নবনিযুক্ত প্রভোস্ট আফরিনা আক্তার মিশু বলেন, “সরকারি হলে থাকতে গেলে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

এসব সমস্যা আন্তরিকতার সঙ্গে সমাধানে ভূমিকা রাখা প্রশাসনের দায়িত্ব। শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধান করাই আমার লক্ষ্য।” উল্লেখ্য, এর আগে সুনীতি শান্তি হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা শাহীনুর বেগম।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]