যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি'র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন!

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৬:২৮:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৬:২৯:৪০ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)


যুবসমাজই আগামীর শক্তি। তাই প্রচলিত চিন্তার বাইরে এসে সৃজনশীলতা, দক্ষতা ও উদ্ভাবনী কাজে মনোযোগ দিন এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখুন। নিজের মেধা, যোগ্যতা, পরিশ্রম ও বাস্তব অবদানের মাধ্যমে এমন অবস্থান গড়ে তুলুন, যাতে পরিচয়ের জন্য অন্য কারও প্রয়োজন না হয়। ত্যাগের প্রমাণ কথায় নয়, কাজে; যোগ্যতার প্রমাণ পরিচয়ে নয়, অবদানে।


নিজের পায়ে দাঁড়ানো, পরিবারকে স্বাবলম্বী করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখাই প্রকৃত সাফল্য। রাজনীতি করলে তা হোক মানুষের সেবার জন্য, জনকল্যাণ ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে। যোগ্যতা, পরিশ্রম ও সততাই দীর্ঘমেয়াদি সম্মান এনে দেয়। আসুন, আত্মমর্যাদা, দক্ষতা ও সৃজনশীলতার শক্তিতে নিজেদের গড়ে তুলি এবং সমাজের উন্নয়নে অবদান রাখি। কুমিল্লার বুড়িচং উপজেলার আসন্ন ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান রনি।

তিনি পীরযাত্রাপুর ইউনিয়ন কন্ঠনগর (মাগুরা)গ্রামের বাসিন্দা। সর্বোপরি তিনি পীরযাত্রাপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]