বরিশালে বাস-মোটরসাইকেল সং'ঘ'র্ষে প্রাণ গেল যুবকের

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ১২:২৯:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ১২:৩১:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

বরিশালের গৌরনদীতে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অপু মাঝি (২৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু মাঝি উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে। গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রোমান জানান, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই চালক অপু মাঝির মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]