নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের আদিতমারীতে এসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযানে অভিনব কায়দায় রান্নাঘরে মাটির নিচে ড্রামের মধ্যে সংরক্ষিত বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে। ২। লালমনিরহাটের আদিতমারীতে এসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযানে অভিনব কায়দায় রান্নাঘরে মাটির নিচে ড্রামের মধ্যে বিশেষ কায়দায় সংরক্ষিত বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। ১৫ অক্টোবর বিকালে অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আদিতমারী থানাধীন দক্ষিন তালুকপলাশী বাওয়ারচারা গ্রামের আব্দুর রহমানের পুত্র মোঃ হাবিবুর রহমান (২৫) এবং গঙ্গাচড়া থানাধীন চরইশরকোল গ্রামের শফিকুল ইসলামের পুত্র মোঃ জীমবাবু (১৮)। ৩। এসআরবির চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ১৫ অক্টোবর, ২০২৬ তারিখ
বিকাল ০৩.০০ ঘটিকায় এসআরবি-১৩, সদর কোম্পানী রংপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন পলাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ দক্ষিণ তালুকপলাশী বাওয়ারচারা গ্রামের মোঃ হাবিবুর রহমান (২৫), পিতা-আব্দুর রহমান এর দক্ষিন দুয়ারী রান্নাঘরের ভিতরে অভিযান পরিচালনা করে। অভিযানকালে রান্নাঘরের ভিতর মাটির নিচে ড্রামের ভিতর বিশেষ কায়দায় সংরক্ষিত ৩১ বোতল এস্কাফ সিরাপ ও ১৯৯ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করে। মোঃ জীমবাবু (১৮) এর দেহ তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় বাড়ির মালিক মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান (২৫), পিতা-আব্দুর রহমান, সাং-দক্ষিন তালুকপলাশী বাওয়ারচারা, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট ও মোঃ জীমবাবু (১৮), পিতা-শফিকুল ইসলাম, সাং-চরইশরকোল, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর'দ্বয়কে গ্রেফতার করা হয়। ৪। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে ঐ মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে