সোনারগাঁয়ে গ্যাস বি'স্ফো'র'ণ, স্বামী-স্ত্রীর পর শ্যালকের মৃ'ত্যু

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০১:৫০:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০১:৫১:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাসের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনের বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। একজন এখনো চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) এবং বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন. শরীফ হোসেন (৩৪) তার স্ত্রী রোজিনা আক্তার (৩০) এবং শ্যালক রিয়াজ (২২)। চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, বুধবার (১৪ অক্টোবর) দুপুরে একজন, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে ও দুপুরে দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফের ৪০ শতাংশ এবং রিয়াজের ৪০ পুড়ে গিয়েছিল। দগ্ধদের মধ্যে রনি নামের একজন চিকিৎসাধীন রয়েছেন। প্রসঙ্গত, এর আগে গত শনিবার (১০ অক্টোবর) রাত

আনুমানিক দেড়টার সময় সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ইসলাম টাওয়ার নামে ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে গ্যাস লাইনের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত তিনজনসহ চারজন দগ্ধ হন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]