এস এম জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান চুনুর সমর্থনে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পূর্বজুড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিদুর রহমান তুয়েলের বাড়িতে আয়োজিত
সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন। পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল মুহিতের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিবুর রহমান তুয়েল ও সিনিয়র সহসভাপতি ফয়ছল আহমদের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. বাবুল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ৮ নম্বর গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্যের সচিব নজমুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুল হোসেন ও সহসম্পাদক ফখরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি জালাল উদ্দীন ও সাধারণ সম্পাদক আবুল কালাম রুনু, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ও ইউপি সদস্য মো. খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক অসীম সিংহ খোকন, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. জহিরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি কার্তিক নায়েক ও সাধারণ সম্পাদক রাজিব চন্দ্র পাল, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. জমির আলী ও সাধারণ সম্পাদক নগেন্দ্র চন্দ্র পাল, ৭ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ও ইউপি সদস্য মো. সুজন আহমদ এবং সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি ও ইউপি সদস্য মো. ইয়াকুব আলী এবং সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক মুজম্মিল আলী।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল গফুর, ইসলাম খান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আসুক উদ্দিন মাসুক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকারিয়া নিশাদ ও সাধারণ সম্পাদক মুরসালিন আহমদ আসফিয়াসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, পূর্বজুড়ী ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে মতিউর রহমান চুনুর মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতার প্রয়োজন। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীদের পাশে থাকার কারণে তিনি চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী বলে তাঁরা মনে করেন। সভায় পূর্বজুড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মতিউর রহমান চুনুকে প্রার্থী হিসেবে সমর্থন জানান। একই সঙ্গে তাঁকে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করার জন্য মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠুর প্রতি অনুরোধ জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে লিখিত আবেদন জানানোর বিষয়েও আলোচনা হয়। আয়োজকদের দাবি, সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।