ভেড়ামারায় রেললাইনের পাশ থেকে এক গার্মেন্টস কর্মীর ম'র'দে'হ উদ্ধার

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০১:০৭:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০১:১৭:২৮ পূর্বাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :


কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের পাশ থেকে জয়নাল আবেদীনের (২৫) নামের এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯ টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ ৬৮ পাড়া হার্ডিঞ্জ ব্রিজের পশ্চিম পাশে রেললাইনের পাশে মরদেহটি পড়ে দেখে স্থানীয়রা থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে রেলওয়ে পুলিশকে খবর দিলে বেলা সাড়ে ১২ টার দিকে এ মরদেহ উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে পুলিশ। মৃত জয়নাল আবেদীন পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নয়া মিয়ার ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ ৬৮ পাড়া হার্ডিঞ্জ ব্রিজের পশ্চিম পাশে রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে জানালে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পোড়াদহ

থেকে রেলওয়ে পুলিশ এসে বেলা সাড়ে ১২টায় জয়নাল আবেদীনদের মরদেহ উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে থানায় নিয়ে যায়। নিহতের ভাই জাহিদ হাসান মোবাইল ফোনে জানান, তার ভাই গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজার পদে চাকরি করতেন। বুধবার অফিস থেকে সন্ধ্যা সাতটায় বের হন। শুনেছি ঢাকা থেকে খুলনায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ট্রেনে যাচ্ছিলেন। সেখান থেকে আজই (বৃহস্পতিবার) বাড়িতে আসার কথা ছিল। তিনি বাড়িতে আসার বিষয়টি রাতেই বাবাকে জানিয়েছিলেন। এ বিষয়ে ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার জয়নাল আবেদীন জানান, নিহত জয়নাল আবেদীন ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে চিত্রা ট্রেনে যাচ্ছিলেন। ভেড়ামারায় চিত্রা ট্রেনের বিরতি হয়েছিল রাত পৌঁনে ২টার সময়। এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানান, ঘটনা শোনার পরেই আমরা সেখানে গিয়ে রেলওয়ে পুলিশকে জানাই। তারা মরদেহ উদ্ধার করেছে। পোড়াদহ রেলওয়ে পুলিশের ইনচার্জ

মোহাম্মদ হোসাইন জানান, আমরা নিহতের মরদেহ সুরতহাল করে রেলওয়ে থানায় নিয়ে এসেছি। তিনি শ্বশুরবাড়িতে রাতে চিত্রা ট্রেনে করে আসছিলেন বলে জানতে পেরেছি। ভেড়ামারাতে ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ নেওয়ার জন্য তার পরিবার রওনা দিয়েছে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]