রাজধানীর হাজারীবাগ হতে চু'রি যাওয়া নবজাতক কামরাঙ্গীরচর হতে উদ্ধার ও চ'ক্রে'র মূল হোতাসহ ৮ সদস্য গ্রে'ফ'তা'র: এসআরবি-১০ এর বিশেষ অ'ভি'যা'ন

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১১:০৯:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১১:১১:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগ হতে চুরি যাওয়া নবজাতক কামরাঙ্গীরচর হতে উদ্ধার ও চক্রের মূল হোতাসহ ৮ সদস্য গ্রেফতার: এসআরবি-১০ এর বিশেষ অভিযান।* “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই দেশের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সময়োপযোগী অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে সংস্থাটি ব্যাপক সুনাম অর্জন করেছে। সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নবজাতকসহ বিভিন্ন বয়সী শিশুদের অপহরণ, চুরি ও পাচারের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে ডিএমপি, ঢাকার হাজারীবাগ ও কামরাঙ্গীচর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শিশু পাচার ও বিক্রয়ের কাজে জড়িত সঙ্গবদ্ধ চক্রের ০৮ জন সদস্যকে গ্রেফতার ও ০৫দিন বয়সের একটি নবজাতক শিশুকে উদ্ধার করেছে এসআরবি-১০। ডিএমপি, ঢাকার কলাবাগান থানাধীন হাতিরপুল এলাকায়

বসবাসকারী শিমলা খান (৩৮) তার সন্তানসম্ভবা মেয়েকে প্রসবের জন্য গত ১০ অক্টোবর ২০২৬ তারিখ ঢাকার হাজারীবাগ থানাধীন রায়ের বাজার এলাকার একটি বেসরকারি মেডিকেল সেন্টারে নিয়ে যায়। অত:পর সন্তান প্রসব করলে আসামিগণ পরষ্পর যোগসাজসে মৃত সন্তান প্রসব করেছে বলে জানায়। এসময় শিমলা খান ও তার পরিবারের লোকজন মৃত নবজাতককে দেখতে চাইলে তাকে দাফনের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়ে পলাতক আসামি মঞ্জুর রহমান (৪৮) তাদেরকে বাড়ি চলে যেতে বলে। পরবর্তীতে এসআরবি-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের আভিযানিক দলটি ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব রসূলপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বেসরকারি ক্লিনিক হতে গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখ নবজাতক শিশুটিকে উদ্ধার করে এবং আসামী রিমা আক্তার (৩১)’কে আটক করে। এরপর আসামী রিমা আক্তার (৩১)-এর দেয়া তথ্যমতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে নবজাতক চুরি ও ক্রয়-বিক্রয় চক্রের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় এসআরবি-১০। এ ঘটনায় শিমলা খান (৩৮) বাদী হয়ে অদ্য ১৫ অক্টোবর ২০২৬ তারিখ ডিএমপি, ঢাকার হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত নবজাতক শিশু চুরি ও ক্রয়-বিক্রয়ের কাজে জড়িত সঙ্গবদ্ধ চক্রের গ্রেফতারকৃত সক্রিয় সদস্যদের নাম

রিমা আক্তার (৩১), স্বামী- আহম্মেদ আলী বাপ্পী, সাং- জাহাঙ্গীর গ্রাম, থানা- রুপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ, ২। আহম্মেদ আলী বাপ্পী (৩৪), পিতা- মৃত সেলিম মিয়া, সাং- নওপাড়া, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ, ৩। সাজ্জাদ হোসেন (২২), পিতা- মৃত সুরুজ মিয়া, সাং- আড়াবাড়ি, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা, ৪। মোসাঃ পপি (৩৮), স্বামী- মোঃ লোকমান হোসেন, সাং- নুরানপুর, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী, ৫। নিপা হাওলাদার (৩০), স্বামী- সুশিল মল্লিক, সাং- গোবিন্দগুহকাঠি, থানা- নেছারাবাদ, জেলা- পিরোজপুর, ৬। মোঃ আবু তালেব (৬৩), পিতা- মৃত জয়নাল আবেদীন ফকির, সাং- পশ্চিম চরসুন্দি, থানা- পালং, জেলা- শরীয়তপুর, ৭। মোসাঃ ফাতেমা (৩৮), স্বামী- মোঃ সবুজ, সাং- পুরাতন বিদ্যুৎ অফিস, থানা- কামরাঙ্গীরচর, ডিএমপি, ঢাকা ও ৮। সুবর্না ইসলাম (২৭), পিতা- আনিস হাওলাদার, সাং- শ্যামপুর, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৫। এসআরবি -১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-১০ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]