গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১০:৫২:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১০:৫৪:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, মোহাম্মদ মকিস মনসুর প্রেসিডেন্ট ,আসরাফ মিয়া, জেনারেল সেক্রেটারী ,হেলেন ইসলাম ট্রেজারার , নির্বাচিত, -------------------------------------------

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও উৎসবমুখর পরিবেশে বৃটেনের বিভিন্ন শহর থেকে প্রায় ৪ শতাধিক ডেলিগেটস অতিথিবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের সতস্ফুর্ত অংশগ্রহণে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় জাতীয় সম্মেলন ২০২৬ সাড়া দিনব্যাপি পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে সফলভাবে সম্পন্ন হয়েছে। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং নারী নেত্রী হেলেন ইসলাম ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ তাজুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই মহা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোহাম্মদ ইসলাম। বিশেষ অতিথি প্রেট্রন ডঃ হাসনাত এম হোসেন এমবিই, অপর প্রেট্রন কে এম আবু তাহের চৌধুরী, চ‍্যানেল এস এর ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল, সাউথ ইস্ট এর চেয়ার হারুনুর রশিদ,কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মুক্তিযোদ্ধা এম এ মান্নান,মসুদ আহমদ, জামাল হোসেন, শাহ শাফী, ও সৈয়দ সায়েম করিম,সহ ১০টি রিজিওনাল ও ৮ টি শাখা কমিটির নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। গত ১৩ ই অক্টোবর সম্মেলনের ২য় অধিবেশনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ২০২৬-২৮ সালের জন‍্য নতুন কমিটি গঠণ করা হয়।

নতুন কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি এম আশরাফ মিয়া এবং ট্রেজারার হেলেন ইসলাম। সম্মেলনে প্রকাশিত ‘ঐক্যের বন্ধন’ ম্যাগাজিন সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ শিরোনামে একটি আকর্ষণীয় ম্যাগাজিন প্রকাশ করা হয়। ম্যাগাজিনের সম্পাদনায় ছিলেন হেলেন ইসলাম, সৈয়দ সায়েম করিম,নূরজাহান শিল্পী,শাহ শাফী ও আব্দুর রহিম রনজু। অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত, সিলেটি সংগীত, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সম্মেলনকে আরও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি ছিল রকমারি সুস্বাদু খাবারের আয়োজন। সব মিলিয়ে সম্মেলনটি যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীর এক বিশাল মিলনমেলায় পরিণত হয়। প্রবাসের মাটিতে একখণ্ড সিলেটের আবহ, পারস্পরিক আন্তরিকতা, ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য সম্মিলনে দিনটি অংশগ্রহণকারীদের কাছে স্মরণীয় হয়ে ওঠে। সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের ন্যায্য দাবি তুলে ধরেন বক্তারা সম্মেলনে বক্তারা সিলেটবাসী ও প্রবাসীদের বিভিন্ন ন্যায্য দাবি তুলে ধরেন। তাঁদের দাবির মধ্যে ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ বিদেশি বিভিন্ন এয়ারলাইনের সরাসরি ফ্লাইট চালু, বিমান ভাড়া হ্রাস, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলির সংকট নিরসন, যাত্রী হয়রানি বন্ধ এবং ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা সহ সিলেটবাসীর বিভিন্ন ন‍্যায় সঙ্গত দাবী দাওয়া তুলে ধরেন । সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, সাবেক স্পীকার আহবাব হোসেন ,সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম ,কমিউনিটি নেতা সিরাজ হক বিশিষ্ট ব্যাবসায়ী শাহনুর আহমদ খান,

কমিউনিটি ব্যাক্তিত্ব আব্দুল আহাদ চৌধুরী, বৃটিশ বাংলাদেশ ক‍্যাটারারস এসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন ,গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব,কাউন্সিলার এ কে এম হেলাল ,কাউন্সিলার গুলজার আহমদ ,বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারন সম্পাদক গুলজার আহমদ খান, সংগঠন এর উপদেষ্টা মাসুদ চৌধুরী, সংগঠন এর উপদেষ্টা আলহাজ্ব সুরাবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক তাইসির মাহমুদ, সাংবাদিক সাহেদ রহমান, সাংবাদিক সাজিদুর রহমান,ও আজিজুল আম্বিয়া,সহ সংগঠন এর উপদেষ্টাবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। লিডারশীপ মানে ক্ষমতা বা কর্তৃত্ব নয়! লিডারশীপ মানে দায়িত্বশীলতা,আমাদের চারজনের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আগামী দু'বছরের জন্য দায়িত্ব অর্পণ করায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কমিটির নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,প্রবাসী বাংলাদেশীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন এবং কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা যুক্তরাজ্যের যে প্রান্তেই বসবাস করি না কেন, আমাদের শিকড়, ঐতিহ্য ও মূল্যবোধ একই। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সহযোগিতার মাধ্যমে সিলেটবাসীর অধিকার আদায়, প্রবাসী কল্যাণে কাজ করা এবং যুক্তরাজ্যে বসবাসরত সিলেটীদের ঐক্যের বন্ধন সুদৃঢ় করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুসহ সিলেটের সকল ন্যায্য দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকব। এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো এতে সবার সহযোগিতা কামনা করেছেন। নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সকল সদস্যদেরকে অভিনন্দন জানিয়ে সম্মানিত প্রেট্রন ও উপদেষ্টা সহ সম্মেলনে আগত অতিথিবৃন্দ বলেন যুক্তরাজ্যের সকল অঞ্চল থেকে, দূর-দূরান্তের পথ পাড়ি দিয়ে যাঁরা এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক ধন্যবাদ,ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের বৃহত্তর সিলেট কমিউনিটির সবাইকে একই ছাদের নিচে ঐক্যবদ্ধভাবে দেখতে পারা সত্যিই অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।

কমিউনিটির সকলের সম্মিলিত প্রচেষ্টায় যুক্তরাজ্য জুড়ে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করতে হবে বলে অভিমত ব্যাক্ত করেছেন। ——————————————————————— নুরুল ইসলাম, প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি, গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কে, ১৫ ই অক্টোবর ২০২৬ ইংরেজি,

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]