চারঘাটে ছি'ন'তা'ই হওয়া অটোভ্যানের মা'লা'মা'ল সহ গ্রে'ফ'তা'র ৩

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১০:৩২:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১০:৩৪:১১ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:


রাজশাহীর চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের চারটি ব্যাটারি, একটি মোটর ও ভ্যানের বডি উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পাবনার ঈশ্বরদী থানাধীন ঈশ্বরদী ইউনিয়নের আমবাগান মোড়ের (পূর্ব টেংরী) এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর বাঘা থানার আলাইপুর (হরিরামপুর মাটিপাড়া) গ্রামের আজিবর রহমানের ছেলে মোঃ সবুজ (৩২), পাবনার ঈশ্বরদী থানার বাঘাইল কলপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে মোঃ তজু (৪২) এবং একই থানার ঈশ্বরদী (পূর্ব টেংরী) গ্রামের মৃত আকাইল সরদারের ছেলে মোঃ হাবিবুর রহমান ভাঙ্গন (৫৭)। বৃহস্পতিবার রাতে আে তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, গত ১১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে চারঘাট থানার কাকড়ামারি থেকে পরানপুর বাজারের শিশাতলা গ্রামসংলগ্ন কাঁচা রাস্তার একটি নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা দুই ব্যক্তি অটো চার্জার ভ্যানটি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় চালক বাধা দিলে তাঁকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করা হয়। পরে তাঁর অটো চার্জার ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মোঃ শাহিন আলম বাদী হয়ে ১২ অক্টোবর চারঘাট মডেল থানায় মামলা করেন। মামলার তদন্তের অংশ হিসেবে চারঘাট থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনার ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ভ্যানের চারটি

ব্যাটারি, একটি মোটর ও ভ্যানের বডি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, ছিনতাই করা অটোভ্যানের অবশিষ্ট অংশ খুলে খণ্ড খণ্ড করে বিক্রি করে দিয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। #

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]