বোয়ালখালীতে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৯:৪৯:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৯:৫১:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


এম মনির চৌধুরী রানা চট্টগ্রামের বোয়ালখালীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে তাঁরা বোয়ালখালীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী মেধস মুনি আশ্রম এবং উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা বীণাপাণি সংঘের পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক

প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) ও বোয়ালখালী পৌরসভার প্রশাসক কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হামিদুল হক মন্নান, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসান, রানু মজুমদার, মেধস মুনি আশ্রমের মহারাজ শ্রীমৎ দীপানন্দ মহারাজ, বোয়ালখালী উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল

ইসলাম মিঞা বলেন, দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখেই দুর্গাপূজার আয়োজন সম্পন্ন করতে হবে। এ জন্য প্রশাসন, পুলিশ, পূজা উদ্‌যাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, পূজাকে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা, গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক কর্মকাণ্ড পরিস্থিতি উত্তপ্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো তথ্য যাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]