গলাচিপায় গৃহবধুর ঝু'ল'ন্ত ম'র'দে'হ উদ্ধার

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৯:৪১:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৯:৪২:৫০ অপরাহ্ন
সঞ্জীব কুমার সাহা,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় খুশি আক্তার (২৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড লোন্দা গ্রামে। জানা গেছে, প্রায় ৭বছর আগে উপজেলার সদর ইউনিয়নের লোন্দা গ্রামের রবিউল হাসানের সাথে দিনাজপুর জেলার খুশি আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। সকালে স্বামী মাঠে গরু চড়াতে যায়। পরে স্বামী মাঠ থেকে ফিরে এসে ঘরের

আড়ার (পাটাতনের নিচে আড়াআড়ি লম্বা কাঠ) সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে দেখতে পায়। পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার

ইনচার্জ মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, আত্মহত্যার ঘটনায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]