মক্কায় দুই বাংলাদেশির মৃ'ত্যু'দ'ণ্ড কার্যকর

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৪:৩৬:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৪:৩৬:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দণ্ডিত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

 

গত বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার।

 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। পরে মামলাটি বিচারিক আদালতে পাঠানো হলে আদালত তাঁদের মৃত্যুদণ্ডের রায় দেন। পরবর্তী সময়ে উচ্চতর কর্তৃপক্ষ ওই রায় বহাল রাখে। এরপর রাজকীয় ফরমানের ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

 

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করা, বিচারব্যবস্থা কার্যকর রাখা এবং মসজিদের পবিত্রতা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। ইসলামি শরিয়াহ অনুযায়ী এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইন প্রয়োগ অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 

তবে এ ঘটনায় দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত পরিচয়, তাঁদের পরিবারের প্রতিক্রিয়া কিংবা বাংলাদেশি কর্তৃপক্ষের কোনো বক্তব্য প্রকাশিত হয়নি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]