আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অত্যন্ত উৎসবমুখর, নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসবের সার্বিক নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে ২২০ মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন নেতৃত্বে কালকিনি ও ডাসার উপজেলায় একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। এক প্রস্তুতিমূলক সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই মনিটরিং টিম গঠনের কথা জানানো হয়। এই কমিটি উৎসবের দিনগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং মণ্ডপগুলোর সার্বিক শৃঙ্খলা তদারকির দায়িত্ব পালন করবে।
জানা যায়, সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন মনিটরিং টিমের আহবায়ক করে ২০ সদস্যের একটি কমিটি করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের উক্ত কমিটিতে রাখা হয়েছে। প্রধান লক্ষ্য হলো স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও গণমাধ্যম কর্মীরা প্রতিটি পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় সাধন করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে এই টিম সার্বক্ষণিক নজরদারি চালাবে। বিশেষ এই মনিটরিং টিমের প্রধান কার্যাবলীর মধ্যে রয়েছে—পূজা মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা, দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা। মনিটরিং টিমের আহবায়ক মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন এ প্রসঙ্গে বলেন, "দুর্গাপূজা শুধু কোনো নির্দিষ্ট ধর্মের উৎসব নয়, এটি আমাদের সার্বজনীন সম্প্রীতির প্রতীক। মণ্ডপগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ভক্তরা যেন শান্তিপূর্ণভাবে
দেবী দর্শন করতে পারেন, সেজন্য আমাদের এই টিম প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠ পর্যায়ে কাজ করবে।" বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান
সনাতন ধর্মাবলম্বীদের শুধু শারদীয় দুর্গা পুজাই নয়, প্রতিটি মানুষের মৌলিক অধিকারে ন্যায় প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন। এখানে কোন ধর্ম গোত্র বা বর্নের বিভাজন করা যাবেনা। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।