স্টাফ রিপোর্টারঃ
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনে সর্বাত্মক সহযোগিতা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বানের মধ্য দিয়ে নেত্রকোণায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের সাংগঠনিক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) নেত্রকোণা ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল, নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। নেত্রকোণা জেলা তাঁতি দলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন ও সাধারণ সম্পাদক ফারুক মীর
সুয়েলের যৌথ আহ্বানে অনুষ্ঠিত সভায় জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনে সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজা যাতে আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য তাঁতি দলের সর্বস্তরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক থাকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়। সভায় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করা এবং ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সাংগঠনিক ভূমিকা জোরদার করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন বক্তারা। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটিতে আবুল কালাম আজাদকে সভাপতি এবং হাজী মোজিবুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দাবি ও আবেদন জানান সভায় উপস্থিত নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ত্যাগী, সৎ ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে তাঁতি দল ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। সভায় দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক সম্প্রীতি অটুট রাখা এবং সাংগঠনিক ঐক্য জোরদারের ওপর গুরুত্ব দিয়ে আলোচনা শেষ হয়।