টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গৌরনদীর আওয়ামী লীগ নেতার মৃ'ত্যু

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১০:২৫:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১০:২৮:৩০ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে মো. মনিরুজ্জামান মিয়া (৪৫) সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। তিনি (মনিরুজ্জামান মিয়া) আওয়ামী লীগের গৌরনদী পৌর শাখার সাবেক সদস্য ছিলেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে তিনি মৃত্যুবরন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।


বুধবার রাত দশটার দিকে তার মরদেহ বাড়িতে এসে পৌঁছানোর সম্বাবনা রয়েছে বলে জানিয়েছেন মৃতের বোন জামাতা ইউপি সদস্য সৈয়দ মিজানুর রহমান বাদশা। মনিরুজ্জামান মিয়ার সফরসঙ্গী আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার মোবাইল ফোনে জানিয়েছেন, মনিরুজ্জামানসহ তারা গৌরনদী ও আগৈলঝাড়ার প্রায় ৩০ জনের একটি দল গত ১২ অক্টোবর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিলেন। বুধবার ভোরে হাওরের বোটের মধ্যে বসে হৃদরোগে আক্রান্ত হন মনিরুজ্জামান। তাৎক্ষণিক তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরও জানিয়েছেন, মনিরুজ্জামানের মরদেহ নিয়ে তারা গৌরনদীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। যাত্রাপথে সবকিছু ঠিক থাকলে রাত দশটার মধ্যে তারা গৌরনদীতে পৌঁছতে পারবেন বলেও তিনি উল্লেখ করেছেন।

অপরদিকে দলমত নির্বিশেষে গৌরনদীর সকলের প্রিয় মনিরুজ্জামান মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পরিবারের সদস্য, স্ত্রী, ছোট ছোট ছেলে-মেয়ে ও স্বজনদের আহাজারিতে মৃতের বাড়ি এবং তার আশেপাশের এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]