নিজস্ব প্রতিবেদক
নীলফামারীতে জমি নিয়ে বিরোধের জেরে বড়ভাইকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় ছোটভাইসহ তিনজনকে সিলেট থেকে গ্রেফতার করেছে এসআরবি। বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এছাড়াও চাঞ্চল্যকর ও স্পর্শকাতর নানা সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। নীলফামারীর ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে বড়ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ছোটভাইসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল রাতে সিলেটের জালালাবাদ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ডোমার থানাধীন হংসরাজ কামারপাড়া এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে প্রধান আসামি মোঃ আবুল হোসেন (৪০), তার স্ত্রী মোছাঃ আমেনা বেগম (৩৫) এবং তাদের ছেলে মোঃ হৃদয় ইসলাম (১৯)। মামলার
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দেলোয়ারের সাথে তার ছোট ভাই আবুল হোসেনের জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ছিল। গত ০৫ জুন, ২০২৬ তারিখ সকাল ০৬.০০ ঘটিকার সময় ধৃত অভিযুক্তরা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে দেলোয়ারের ফসলি জমির দুইহাত ভেতরে একটি আইল তৈরী করা শুরু করে। ভুক্তভোগী দেলোয়ার এই কাজে বাধা দিলে অভিযুক্তরা তাকে গালাগালি শুরু করে । একপর্যায়ে দেলোয়ারকে মারধর করে গুরুতর জখম করে। দেলোয়ারের চিৎকার শুনে তার স্ত্রী এগিয়ে আসলে অভিযুক্তরা তাকেও মারধর ও শ্লীলতাহানী করে। স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা নানারকম হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। আহত দেলোয়ার এবং তার স্ত্রীকে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ জুন, ২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় , ভুক্তভোগীর স্ত্রী বিলকিস বানু বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১০)। মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের গ্রেফতারে এসআরবি-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্প এবং সিপিএসসি, এসআরবি-০৯, সিলেটের একটি যৌথ আভিযানিক দল ১৪ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ১২.০৫ ঘটিকার সময় সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন সোনাতলা বাজারের হাজী রহমত আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে ঐ হত্যা মামলার পলাতক তিনজন আসামিকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া সমাজ থেকে হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবির এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে