নীলফামারীর সৈয়দপুরে এসআরবি-১৩ এর মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'নে ১০ বোতল ফেন্সিবিলসহ এক নারী গ্রে'ফ'তা'র

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১০:০১:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১০:০৩:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

নীলফামারীর সৈয়দপুরে এসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিবিলসহ এক নারী গ্রেফতার ১। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।

নীলফামারীর সৈয়দপুরে দশ বোতল ফেন্সিবিল সিরাপসহ মোছাঃ রানী (৪২) নামের এক নারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল রাতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রানী সৈয়দপুর থানাধীন পুরাতন বাবুপাড়া এলাকার মৃত আকবরের স্ত্রী। ৩। এসআরবির মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ১৩ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ১১.০৫ ঘটিকার সময় নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার নতুন বাবুপাড়া সাদ্দাম মোড়ের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে দশ বোতল ফেন্সিবিল জব্দ করে। এসময়, নিষিদ্ধ ফেন্সিবিল নিজ হেফাজতে রাখার অপরাধে রানী নামের ঐ নারীকে গ্রেফতার করা হয়। ৪। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে ঐ নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার নারীকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]