এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে অবহিতকরণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে নেওয়া এ
কর্মসূচির সার্বিক পরিকল্পনা, তথ্য সংগ্রহের পদ্ধতি ও পরবর্তী বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা। সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ স্লোগানকে সামনে রেখে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মূল লক্ষ্য প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সঠিক তথ্য সংগ্রহ করে তাদের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনা। এর মাধ্যমে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং পরিবারগুলোকে স্বাবলম্বী হতে সহায়তা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এস এম জালাল উদদীন, জুড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী
প্রেসক্লাবের সহসভাপতি হারিস মাহমুদ, মাইটিভির জুড়ী উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক মানব জমিনের জুড়ী প্রতিনিধি ইমরানুল ইসলাম, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাবিবুর রহমান খান, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, সাংবাদিক কামরান আহমেদ ও সামু আহমেদসহ অনেকে।