জুড়ীতে নি'ষি'দ্ধ ছাত্রলীগের বি'ক্ষো'ভ মি'ছি'ল

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৯:১৯:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৯:২১:৩৯ অপরাহ্ন
এস. এম. জালাল উদদীন:

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। একই সঙ্গে রাজনৈতিক মামলায় আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়। বুধবার (১৪ অক্টোবর ) সকালে জুড়ী উপজেলার নাইট চৌমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান জয়ের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান সহ বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানানো এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদ জানাতে এ মিছিলের আয়োজন করা হয়। মিছিল থেকে রায়গুলোকে ‘ফরমায়েশি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানানো হয়। পাশাপাশি আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।


মিছিলে নেতৃত্বদানকারী নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিছিলের ভিডিওটি পোস্ট দিয়ে লিখেন, ডিসেম্বরে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে এবং বাংলাদেশ ছাত্রলীগের প্রাণ সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ও বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সহ জাতীয় নেত্রীবৃন্দের বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্টে ফরমায়েসী রায়ের প্রতিবাদে ও সকল রাজবন্দীদের মুক্তি দাবিতে এবিক্ষোভ মিছিলটি করা হয়। মূলত তার এ পোস্টের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে।

নিষেধাজ্ঞার পরও বিভিন্ন স্থানে সংগঠনটির নেতাকর্মীদের রাজনৈতিক কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। জুড়ী থানার ওসি রফিকুল ইসলাম মিছিলের সত্যতা নিশ্চিত করে বলেন, মিছিলে অংশ গ্রহণকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]